ঘাটটাকে প্রায়ই স্বপ্নে দেখি। নদীটাকে
কিন্তু দেখতে পাই না জানো? এমন কি তার কলকল ছলছল আওয়াজও কানে আসে না। তবে কি ওটা
নদী নয়, পুকুর? উঁহু, পুকুর নয় বোধহয়। কারণ কালো জলের ওপারে অন্য পাড়টা দেখতে পাই
না। দূরে একঢাল কালো মেঘের ছায়াভরা আকাশ বরং জল ছুঁয়ে অলসভাবে শুয়ে থাকে। তাহলে
হয়তো দীঘিই হবে ওটা।
Friday, January 17, 2020
Sunday, November 24, 2019
নিষেধ মানতে হয়
[১]
কমল খুবই ভালো ছেলে। পড়াশোনায়, খেলাধূলায়, গানে – সবেতে চৌকস।এমন ছেলে নিয়ে বাবা মায়ের দুশ্চিন্তার কোনোই কারণ থাকার কথা নয়। কিন্তু আছে। বেশ গুরুতর রকমেরই আছে। অন্ততঃ বিকাশবাবু সেটা হাড়ে হাড়ে বুঝছেন। ছেলে নিয়ে তাঁর অশান্তির শেষ নেই।
Monday, October 14, 2019
রাতের বারান্দায়
[১]
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে....
চোখ না খুলেই মোবাইলে আঙুল বোলালেন দেবী। ঘুম জড়ানো
গলাতেই প্রশ্ন করলেন –
-
আটটা বেজে গেল?
-
তুমি এখনও
ঘুমোচ্ছ? আমার অফিস যাবার সময় হয়ে গেল এদিকে। সেটা জানো?
Tuesday, September 24, 2019
রঙ বদলে যায়
॥ দোলা সেন ॥
সন্ধ্যেবেলায় হারিকেনের আলোটা উস্কে দিয়ে মা হাতে স্লেট পেনসিল ধরিয়ে দিল। তখন মন দিয়ে, অথবা মন দেবার ভান করে তাতে দু-একটা আঁচড় কাটতে কাটতেই চারপাশটা একবার মেপে নিল তিন্নি।
Wednesday, August 14, 2019
পরিচয়
হাত ফসকে বাটিটা পড়ার আওয়াজকে ছাপিয়ে
সুমনার গলা ঝনঝনিয়ে উঠলো
-
একটু সামলে কাজ করতে পারোনা? অতো দামী
বাটিটা...
এরপর একটু আস্তে কিন্তু শ্রুতিযোগ্য
স্বরে,
-
ভাঙলে ভাঙুক লোকের জিনিস। নিজের হলে কি
আর...। অবশ্য দামী সস্তা আর বুঝবে
কোত্থেকে? বাপের জম্মে দেখেছে এসব জিনিস? নেহাৎ রান্নাটা ভালো তাই, নইলে.......
Sunday, June 16, 2019
পরবাসে – ৭
বছরে তিনটে বড় ছুটি। তার আগে আমাদের উত্তেজনার
সীমা থাকত না। একটা খোলা আকাশ, বাড়ীর স্নেহময় পরিবেশ যে কতটা দামী, তা বোধহয়
হোস্টেলে না থাকলে বোঝা যায় না। যে কোন ছুটির আগে অবশ্যকর্তব্য ছিল প্রতি ঘরে
কাগজে ১ থেকে ৩০ অবধি লিখে দেওয়ালে
সাঁটিয়ে দেওয়া। যে আগে উঠবে সে একটা একটা করে দিন কাটবে।
Saturday, June 15, 2019
পরবাসে – ৬
ছোট ছোট মেয়েগুলো শুধু স্কুলেই এল না,
চার পাঁচজন গুটি গুটি এসে হোস্টেলে ডেরা বাঁধল। একদিন বীণাদি আমাদের ডেকে বললেন,
একটি ছোট মেয়ে ভর্তি হয়েছে, তাকে যেন আমরা যথাসাধ্য সাহায্য করি।
Subscribe to:
Posts (Atom)