অহল্যা দ্রৌপদী
কুন্তী তারা মন্দোদরী তথা।
পঞ্চকন্যা
স্মরেন্নিত্যং মহাপাতক নাশনম॥
*
পঞ্চকন্যার পঞ্চমার নাম মন্দোদরী। এই কন্যাটির জন্য সপ্তকাণ্ড রামায়ণে
বেশি শব্দ ব্যয় করেননি মহাকবি বাল্মিকী। কিন্তু ব্যক্তিত্বের হীরকদ্যুতির প্রভায়
তাঁর এই স্বল্প উপস্থিতিও মনের চোরাকুঠুরিটা আলোয় আলোময় করে তোলে। যত অল্প জায়গা
জুড়েই থাকুন না কেন, রামায়ণ পড়লে এই নামটি মনের মধ্যে শিকড় গেড়ে বসে – আরও হাজার
একটা চরিত্রকে পিছনে ফেলে।
||
মন্দোদরী ||