Showing posts with label অণুগল্প. Show all posts
Showing posts with label অণুগল্প. Show all posts

Friday, April 29, 2022

কণ্ঠস্বর, টেলিফোন এবং.... ||দোলা সেন||

একটা ক্যাডবেরি, আর দুশো জিরেগুড়ো...

-       আরও দু-একটা জিনিস বল। নইলে ধরা পড়ে যাবি তো!

মেয়েটা গম্ভীরমুখে দোকানদারকে মেপে নেয়।

-       বাজে বকো খুব। তবে কাকিমা হলুদ আর চানাচুরও বলেছিল। যাকগে, চকলেট ছাড়ো। একটা ফোন করতে হবে।

বুড়োদা আর কিছু বলে না। নীরবে ফোনটা দেখিয়ে দেয়। মেয়েটা একমনে ডায়ালের নম্বর ঘোরায়।

ক্র্যাং ক্র্যাং.....

Saturday, January 19, 2019

যে যেখানে দাঁড়িয়ে


ট্রেনে একাই যাচ্ছিলেন বিদিশা দেবী। যাচ্ছিলেন ছোট মেয়ের বাড়ী। স্বামী অতনু মারা যাবার পর, দুই মেয়ে আর এক ছেলের কাছে চারমাস করে ঘুরে ঘুরে বর্ষযাপন এখন তাঁর এই ভাল। নাহলে টানা এক বৃদ্ধাকে নিয়ে থাকতে যে সবারই বিরক্তবোধ হয়, ছেলেমেয়েদের সংযত আচরণের ফাঁক দিয়েও সেটা অনুভব করতে পারেন তিনি। তাই নিজেই এই ব্যবস্থা চালু করেছেন

Thursday, January 10, 2019

পুতুল-নাচের-গল্পকথা


-       -  ও মেয়ে, তোর নাম কি ?

-      -  নাম? সে তো একসময় ছিল রীতা মিত্রবড় হলুম যখন, তখন হয়ে গেল রীতা রায়, তারও কিছুদিন পরে মিসেস রায়।

-       যাক্গে, মরুগ্গে, - তোর বাড়ী কোথায় ?

Monday, January 7, 2019

মায়ের আকাশ


বিশাল বিমানটা সোনাইকে নিয়ে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরের টারম্যাক ছাড়িয়ে ওপরে ওঠামাত্রই ব্যালকনিতে দাঁড়ান রোমির বুকের ভিতর থেকে একটি শব্দই বের হয়ে এল – যাঃশরীরের ভিতর সুতীব্র যন্ত্রণায় শুরু হল এক অদৃশ্য রক্তক্ষরণ – ঠিক যেমন হয়েছিল একুশ বছর আগে। যেদিন সোনাই তার নাড়ি  ছিঁড়ে বেরিয়ে এসেছিল বাইরের দুনিয়ায়।