Saturday, April 25, 2020

জীবে প্রেম



||দোলা সেন||

দিনকাল বড়োই খারাপ যাচ্ছে ঋতির। বেশ কিছুদিন ধরেই যা ঘটছে, সেগুলো যে খুব একটা ভালো ঘটছে না – সেটা পরিষ্কার।  আজকের সকালবেলার কথাটাই ধরা যাক। দ্রিঘাংচু কি এমন মহামূল্যবান জিনিস চেয়েছিলো শুনি? যেটা নিয়ে এমন মহাভারত তৈরি করতে হবে?

Wednesday, March 18, 2020

অন্য রুকু সুকু





ব্যাগে বই ঢোকাতে ঢোকাতে সুকু ঘাড় ঘোরায় –
-       কি ব্যাপার, স্কুলে যাবি না?
-       নাঃ। পেটে ব্যথা যে!
-       পেটে ব্যথা তো তীর বানাচ্ছিস কি করে?
-       ব্যথা তো পেটে, হাতের কি?
-       তীর ছুলতে পারিস, আর স্কুল যেতে পারিস না?

Friday, February 21, 2020

একটি দরজার সন্ধানে



-       তুর কুনুইটো অমন লিল হই গেল কেমনে?
-       পড়্যে গিলাম যি গো। উঠোনে পাটো পিছলাই গেল।
-       মরদটো যদ্দিন ছিলো, আমুও অমনি অনেক পিছলাইছি।

Friday, January 17, 2020

স্বপ্নের ঘাটে




ঘাটটাকে প্রায়ই স্বপ্নে দেখি। নদীটাকে কিন্তু দেখতে পাই না জানো? এমন কি তার কলকল ছলছল আওয়াজও কানে আসে না। তবে কি ওটা নদী নয়, পুকুর? উঁহু, পুকুর নয় বোধহয়। কারণ কালো জলের ওপারে অন্য পাড়টা দেখতে পাই না। দূরে একঢাল কালো মেঘের ছায়াভরা আকাশ বরং জল ছুঁয়ে অলসভাবে শুয়ে থাকে। তাহলে হয়তো দীঘিই হবে ওটা।

Sunday, November 24, 2019

নিষেধ মানতে হয়


[]
কমল খুবই ভালো ছেলে। পড়াশোনায়, খেলাধূলায়, গানেসবেতে চৌকস।এমন ছেলে নিয়ে বাবা মায়ের দুশ্চিন্তার কোনোই কারণ থাকার কথা নয়। কিন্তু আছে। বেশ গুরুতর রকমেরই আছে। অন্ততঃ বিকাশবাবু সেটা হাড়ে হাড়ে বুঝছেন। ছেলে নিয়ে তাঁর অশান্তির শেষ নেই।

Monday, October 14, 2019

রাতের বারান্দায়



[১]

শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে....
চোখ না খুলেই মোবাইলে আঙুল বোলালেন দেবী। ঘুম জড়ানো গলাতেই প্রশ্ন করলেন –
-       আটটা বেজে গেল?
-       তুমি এখনও ঘুমোচ্ছ? আমার অফিস যাবার সময় হয়ে গেল এদিকে। সেটা জানো?

Tuesday, September 24, 2019

রঙ বদলে যায়

দোলা সেন
সন্ধ্যেবেলায় হারিকেনের আলোটা উস্কে দিয়ে মা হাতে স্লেট পেনসিল ধরিয়ে দিল। তখন মন দিয়ে, অথবা মন দেবার ভান করে তাতে দু-একটা আঁচড় কাটতে কাটতেই চারপাশটা একবার মেপে নিল তিন্নি।