কেন যে ছাই মাথায় অঙ্কটা ঢোকে না কিছুতেই?
প্রায় পৌনে ঘণ্টা ধস্তাধস্তির নেট ফল হলো বাবার চেয়ে ছেলের বয়েস দশ বছর বেশি! রাগের
চোটে মাথার চুলগুলোকে উপড়ে ফেলতে ইচ্ছে
করছে শিবানীর। এই অঙ্কটা বিকেলে ওই গুণধরকে দেখাতে হবে ভেবে রাগটা আরও একমাত্রা বেশি।
Monday, April 22, 2019
Thursday, April 18, 2019
সংঘাত
অনেকদিন মানে প্রায় অর্ধশতাব্দীর ওপারের
এক শীতের সকাল। হিমেল হাওয়ায় গাছের পাতাথেকে শিশির ঝরে পড়ছে – টুপ্ টাপ্ টুপ্ টাপ্।পাখিরা সব ঘুম থেকে উঠে পোকামাকড়ের সন্ধানে
বেরিয়ে পড়েছে। রোদের ওম গায়ে জড়িয়ে আরাম করার জো নেই তাদের। ভোরের লাল রঙ ছেড়ে
সুজ্যিঠাকুরের রঙ এখন নরম সোনালি। একটু পরে আলো রূপোলি হয়ে গেলেই সে বনের পাতাদের
ফাঁক গলে নেমে এসে মাটিতে সুন্দর আলোছায়ার আলপনা তৈরি করবে। তারপরে এই শিশিরে ভেজা
মাটি, ঝরাপাতার দল দিব্বি গা শুকিয়ে খটখটে হয়ে উঠবে। তখন এই পথ দিয়ে কেউ চললেই মচ মচ
আওয়াজ উঠবে।
Wednesday, April 17, 2019
নববর্ষের উপহার
আমার
ছোটবেলায় নববর্ষ অথবা নিউ ইয়ারস ইভ কোনোটাই ছিলো না জানেন? তার চেয়েও বড় কথা বোধহয়
এটাই যে সে ব্যাপার নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথাব্যথাও ছিলো না।
Friday, April 12, 2019
পরজনমে হইয়ো রাধা
পবিত্র
দেবভূমি হৃষিকেশ। গৈরিকবসনা গঙ্গার তীর ধরে একটু এগিয়ে গেলে ডানদিকের বন চিরে যে
পাথুরে পায়ে চলা রাস্তাটা চলে গেছে, তা শেষ হয়েছে একটা ছোট্ট আশ্রমে।
Tuesday, March 26, 2019
খেলা ভাঙার খেলা
কাল : ১৯৬৮
প্রশ্ন:
আজকে কোথায় দাঁড়িয়ে
*
*
*
দেবজিৎ,
সম্বোধনটায় অবাক হলে? নাম ভাঙা তো আমার
চিরকালের প্রিয় খেলা, তাই সবটুকু জুড়ে ডাকিনি কখনো তোমায়। জিৎ, দেব, জীঈঈ, দেবা.
দেবুচন্দর --- ইত্যকার ডাকেই তুমি ঠিক ঠিক বুঝে যেতে আমি কেমন মুডে আছি। হয়ত ভাবছ,
তাহলে আজ কেন............
Monday, March 25, 2019
কোন মানে হয় না
ভীষণ বিরক্তিতে
চায়ের কাপটা ঠক করে নামিয়ে রাখলেন অনুপমা। খবরের কাগজটাকে ছুঁড়ে ফেললেন পাশের
টেবিলটায়। রাগের চোটেই বোধহয় লক্ষ্যভ্রষ্ট হলেন, কাগজটা আধখোলা অবস্থায় ছড়িয়ে পড়ে
রইল মেঝেতে। দেখে বিরক্তিটা আরো বাড়ল অনুপমার। ছড়ানো ছেটানো অগোছালো চারপাশ
একেবারে বরদাস্ত হয় না তাঁর।বিড়বিড়িয়ে বলে উঠলেন নিজের মনেই, ‘কোন মানে হয় না।‘
Friday, March 22, 2019
আঁধার পেরিয়ে
সিম্বার মনটা আজ খুব ভালো আছে। গতকাল যে হরিণটা ও শিকার
করেছিল, হায়নার দল তার খোঁজ পায়নি। তাই আজকের খাওয়াটাও জম্পেশ হল। এমনটা কালেভদ্রে
হয়। কোত্থেকে যে গন্ধ পায় এই পরগাছাগুলো! ঠিক হাপিস করে দেয় সিম্বার এত কষ্টের
শিকারদের। বিরক্তি প্রকাশ করতেই বোধহয় সে তার সোনালি কেশরওয়ালা মাথাটা একবার
ঝাঁকিয়ে নিল।
Subscribe to:
Posts (Atom)